প্রধানমন্ত্রী-তারেক রহমান-newsedge24

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মশক নিধনের উদ্ভাবনী পদ্ধতি শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। দেশেই সন্ধ্যার পর যেকোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা অবস্থান করলেই মশা নিধনের অনেক পদ্ধতি বের করা সম্ভব।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তা মশক নিধন কার্যক্রম পরিদর্শনের জন্য ফ্লোরিডা সফরের প্রস্তাব করেছিলেন। প্রধানমন্ত্রী সেই প্রস্তাব অনুমোদন করেননি। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বিদেশ সফরের অনুমোদন পাওয়া যায়নি।

আরও পড়ুন:  ‘এখন হেসেখেলে চলার সময় নয়’ : প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসির অর্থায়নে ফ্লোরিডায় সফরের প্রস্তাব করা হয়েছিল। স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ পাঠানো হলে প্রধানমন্ত্রী তারেক রহমান উপরোক্ত নির্দেশনা দেন।

1 comment on “ফ্লোরিডায় নয়, ডোবার পাশে দাঁড়ালেই মশা নিধনের পদ্ধতি শেখা যাবে: প্রধানমন্ত্রী”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *